দুর্গাপুর ও আশেপাশের এলাকার নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম। স্থানীয় খবর, প্রশাসনিক আপডেট, শিল্পাঞ্চলের তথ্য, শিক্ষা, সংস্কৃতি ও জরুরি ঘোষণা – সবকিছু এক জায়গায়। দুর্গাপুরের প্রতিটি গুরুত্বপূর্ণ খবর এখন আপনার হাতের মুঠোয়। বিজ্ঞাপন সংক্রান্ত যেকোনো তথ্য ও প্রচারের জন্য যোগাযোগ করুন: 9832712824

  • Home
  • Uncategorized
  • দুর্গাপুরে দোতলা আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
Image

দুর্গাপুরে দোতলা আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

সুপ্রিয় চ্যাটার্জী, দুর্গাপুর

পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর-এ এক দোতলা আবাসনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকাজুড়ে। বৃহস্পতিবার দুর্গাপুরের ইস্পাত নগরীর এডিশন রোডে আচমকাই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে একটি আবাসনে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুহূর্তের মধ্যেই ঘন ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুন ও ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়েন আবাসনের বাসিন্দারা এবং আশপাশের মানুষজন। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বিভাগে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একটি ইঞ্জিন। দমকলকর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফলে বড়সড় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় আবাসনটি।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে ঠিক কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দমকল বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।

Releated Posts

দুর্গাপুর পূর্বে ‘জনতার দরবার’-এ মানুষের অভিযোগ শুনলেন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর: দুর্গাপুর পূর্বে ‘জনতার দরবার’-এ মানুষের অভিযোগ শুনলেন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়দুর্গাপুর: দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার ‘জনতার…

ByByProtim Samanta Jun 3, 2026

নতুন সরকারের প্রতিজ্ঞাপূরণ। আজ থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে সফর!

দুর্গাপুর: রাজ্য সরকারের উদ্যোগে ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হলো। সোমবার…

ByByProtim Samanta Jun 2, 2026

দুর্গাপুর মহকুমা শাসক (এসডিও) দপ্তরের পাশেই পার্ক সংলগ্ন একটি মদের দোকানে দুঃসাহসিক চুরি! প্রকাশ সিসিটিভি ফুটেজ।

দুর্গাপুর মহকুমা শাসক (এসডিও) দপ্তরের পাশেই পার্ক সংলগ্ন একটি মদের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। অভিযোগ,…

ByByProtim Samanta Jun 2, 2026

পুলিশের প্রভাব খাটিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার।

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: লাগাতার মহিলাকে ধর্ষণের অভিযোগের গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার। পুলিশের প্রভাব খাটিয়ে ঘটনা জানাজানি করলে ভিডিও ভাইরাল…

ByByProtim Samanta Jun 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top