দুর্গাপুর ও আশেপাশের এলাকার নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম। স্থানীয় খবর, প্রশাসনিক আপডেট, শিল্পাঞ্চলের তথ্য, শিক্ষা, সংস্কৃতি ও জরুরি ঘোষণা – সবকিছু এক জায়গায়। দুর্গাপুরের প্রতিটি গুরুত্বপূর্ণ খবর এখন আপনার হাতের মুঠোয়। বিজ্ঞাপন সংক্রান্ত যেকোনো তথ্য ও প্রচারের জন্য যোগাযোগ করুন: 9832712824

  • Home
  • West Bengal
  • তরুণী নার্সের রহস্য মৃত্যু। চাঞ্চল্য কাঁকসার গোপালপুরে
Image

তরুণী নার্সের রহস্য মৃত্যু। চাঞ্চল্য কাঁকসার গোপালপুরে

গত বুধবার কাঁকসার গোপালপুরে তরুণী নার্সের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য।
মৃত নার্সের নাম মন্দিরা পাল, বয়স ২৪।
বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা মন্দিরা মলানদিঘীর একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন।
বুধবার গভীর রাতে একটি বহুতল আবাসনের নিচ থেকে উদ্ধার হয় তাঁর নিথর দেহ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী।
দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বহুতল থেকে পড়ে মৃত্যু।
তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনও ঘটনার ফল—তা এখনও স্পষ্ট নয়।
রহস্য ঘনীভূত মৃত্যু নিয়ে শুরু হয়েছে তদন্ত।
ঘটনার পর আবাসনের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

নিজস্ব প্রতিনিধির রিপোর্ট।

নিউজ প্রাইম বাংলা

Releated Posts

দুর্গাপুর পূর্বে ‘জনতার দরবার’-এ মানুষের অভিযোগ শুনলেন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর: দুর্গাপুর পূর্বে ‘জনতার দরবার’-এ মানুষের অভিযোগ শুনলেন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়দুর্গাপুর: দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার ‘জনতার…

ByByProtim Samanta Jun 3, 2026

নতুন সরকারের প্রতিজ্ঞাপূরণ। আজ থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে সফর!

দুর্গাপুর: রাজ্য সরকারের উদ্যোগে ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হলো। সোমবার…

ByByProtim Samanta Jun 2, 2026

দুর্গাপুর মহকুমা শাসক (এসডিও) দপ্তরের পাশেই পার্ক সংলগ্ন একটি মদের দোকানে দুঃসাহসিক চুরি! প্রকাশ সিসিটিভি ফুটেজ।

দুর্গাপুর মহকুমা শাসক (এসডিও) দপ্তরের পাশেই পার্ক সংলগ্ন একটি মদের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। অভিযোগ,…

ByByProtim Samanta Jun 2, 2026

পুলিশের প্রভাব খাটিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার।

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: লাগাতার মহিলাকে ধর্ষণের অভিযোগের গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার। পুলিশের প্রভাব খাটিয়ে ঘটনা জানাজানি করলে ভিডিও ভাইরাল…

ByByProtim Samanta Jun 1, 2026

Leave a Reply
Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top