দুর্গাপুর ও আশেপাশের এলাকার নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম। স্থানীয় খবর, প্রশাসনিক আপডেট, শিল্পাঞ্চলের তথ্য, শিক্ষা, সংস্কৃতি ও জরুরি ঘোষণা – সবকিছু এক জায়গায়। দুর্গাপুরের প্রতিটি গুরুত্বপূর্ণ খবর এখন আপনার হাতের মুঠোয়। বিজ্ঞাপন সংক্রান্ত যেকোনো তথ্য ও প্রচারের জন্য যোগাযোগ করুন: 9832712824

  • Home
  • Uncategorized
  • পুলিশের প্রভাব খাটিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার।
Image

পুলিশের প্রভাব খাটিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার।

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: লাগাতার মহিলাকে ধর্ষণের অভিযোগের গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার। পুলিশের প্রভাব খাটিয়ে ঘটনা জানাজানি করলে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি! সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার চিরঞ্জিত সাহা। তিনি দুর্গাপুরের কোকওভেন থানার বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা। শনিবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ২৮ এপ্রিল এক মহিলা দুর্গাপুর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দাবি করেন, ২০২৫ সালের অক্টোবর মাস থেকে সিভিক ভলেন্টিয়ার তাঁর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক গড়ে তোলে চিরঞ্জিত। পাশাপাশি বিষয়টি কাউকে জানালে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। তদন্তের ভিত্তিতে কোকওভেন থানা এলাকার বিদ্যাসাগর পল্লী থেকে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয়। তারপরেই রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। সিভিক ভলেন্টিয়ারের গ্রেফতারের ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

দুর্গাপুর পূর্বে ‘জনতার দরবার’-এ মানুষের অভিযোগ শুনলেন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর: দুর্গাপুর পূর্বে ‘জনতার দরবার’-এ মানুষের অভিযোগ শুনলেন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়দুর্গাপুর: দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার ‘জনতার…

ByByProtim Samanta Jun 3, 2026

নতুন সরকারের প্রতিজ্ঞাপূরণ। আজ থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে সফর!

দুর্গাপুর: রাজ্য সরকারের উদ্যোগে ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হলো। সোমবার…

ByByProtim Samanta Jun 2, 2026

দুর্গাপুর মহকুমা শাসক (এসডিও) দপ্তরের পাশেই পার্ক সংলগ্ন একটি মদের দোকানে দুঃসাহসিক চুরি! প্রকাশ সিসিটিভি ফুটেজ।

দুর্গাপুর মহকুমা শাসক (এসডিও) দপ্তরের পাশেই পার্ক সংলগ্ন একটি মদের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। অভিযোগ,…

ByByProtim Samanta Jun 2, 2026

বীরভূমের জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ অনুব্রত মণ্ডলের, তৃণমূলে যোগ দিলেন ১০০ সিপিএম কর্মী।

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে রাজনৈতিক প্রচার। সেই আবহেই বৃহস্পতিবার বীরভূমের মুরারই…

ByByProtim Samanta Mar 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top