দুর্গাপুর ও আশেপাশের এলাকার নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম। স্থানীয় খবর, প্রশাসনিক আপডেট, শিল্পাঞ্চলের তথ্য, শিক্ষা, সংস্কৃতি ও জরুরি ঘোষণা – সবকিছু এক জায়গায়। দুর্গাপুরের প্রতিটি গুরুত্বপূর্ণ খবর এখন আপনার হাতের মুঠোয়। বিজ্ঞাপন সংক্রান্ত যেকোনো তথ্য ও প্রচারের জন্য যোগাযোগ করুন: 9832712824

  • Home
  • Uncategorized
  • দুর্গাপুর পূর্বে ‘জনতার দরবার’-এ মানুষের অভিযোগ শুনলেন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।
Image

দুর্গাপুর পূর্বে ‘জনতার দরবার’-এ মানুষের অভিযোগ শুনলেন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর:

দুর্গাপুর পূর্বে ‘জনতার দরবার’-এ মানুষের অভিযোগ শুনলেন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়
দুর্গাপুর: দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার ‘জনতার দরবার’ কর্মসূচিতে অংশ নিলেন নবনির্বাচিত বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই সাধারণ মানুষের বিভিন্ন অভাব-অভিযোগ ও সমস্যা শুনে সেগুলির সমাধানের উদ্যোগ নিতে দেখা যায় তাঁকে।
এদিন জনতার দরবারে এলাকার বহু মানুষ উপস্থিত হয়ে তাঁদের নানা সমস্যা, দাবি-দাওয়া ও অসুবিধার কথা বিধায়কের সামনে তুলে ধরেন। অভিযোগ শোনার পাশাপাশি দ্রুত প্রতিকারের আশ্বাসও দেন তিনি।
নিউজ প্রাইম বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর বিধানসভা এলাকার চারটি নির্দিষ্ট স্থানে প্রতি সপ্তাহে চার দিন নিয়মিতভাবে ‘জনতার দরবার’ অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখে তাঁদের সমস্যার সমাধানের চেষ্টা করা হবে বলে তিনি জানান।
পাশাপাশি তিনি দাবি করেন, অতীতে এলাকার মানুষ নিজেদের বিভিন্ন সুবিধা-অসুবিধার ক্ষেত্রে তৎকালীন তৃণমূল বিধায়ক প্রদীপ মজুমদার-কে পাশে পাননি। সেই কারণেই জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনকে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন বলে মন্তব্য করেন।
এছাড়াও তাঁর অভিযোগ, তৃণমূল-ঘনিষ্ঠ ট্রেড ইউনিয়নের প্রভাবের কারণে বিভিন্ন কারখানায় একাধিক বিজেপি-সমর্থক কর্মীকে অতীতে অন্যায়ভাবে কাজ থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের সসম্মানে পুনর্বহালের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দেন বিধায়ক।
জনতার সঙ্গে সরাসরি যোগাযোগ ও দ্রুত সমস্যা সমাধানের লক্ষ্যে এই উদ্যোগ আগামী দিনে আরও বিস্তৃত আকারে চালানো হবে বলেও জানান তিনি।

চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। বিধায়ক, দুর্গাপুর-পূর্ব বিধানসভা।

Releated Posts

নতুন সরকারের প্রতিজ্ঞাপূরণ। আজ থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে সফর!

দুর্গাপুর: রাজ্য সরকারের উদ্যোগে ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হলো। সোমবার…

ByByProtim Samanta Jun 2, 2026

দুর্গাপুর মহকুমা শাসক (এসডিও) দপ্তরের পাশেই পার্ক সংলগ্ন একটি মদের দোকানে দুঃসাহসিক চুরি! প্রকাশ সিসিটিভি ফুটেজ।

দুর্গাপুর মহকুমা শাসক (এসডিও) দপ্তরের পাশেই পার্ক সংলগ্ন একটি মদের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। অভিযোগ,…

ByByProtim Samanta Jun 2, 2026

পুলিশের প্রভাব খাটিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার।

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: লাগাতার মহিলাকে ধর্ষণের অভিযোগের গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার। পুলিশের প্রভাব খাটিয়ে ঘটনা জানাজানি করলে ভিডিও ভাইরাল…

ByByProtim Samanta Jun 1, 2026

বীরভূমের জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ অনুব্রত মণ্ডলের, তৃণমূলে যোগ দিলেন ১০০ সিপিএম কর্মী।

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে রাজনৈতিক প্রচার। সেই আবহেই বৃহস্পতিবার বীরভূমের মুরারই…

ByByProtim Samanta Mar 6, 2026
2 Comments Text
  • ExoWatts says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    Great content! Keep up the good work!
  • spinbetmx says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    spinbetmx, eh? A little something to try when you’re bored. Nothing earth-shattering, but a safe and functional experience. Why wait? Check it out now spinbetmx.
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Scroll to Top