দুর্গাপুর ও আশেপাশের এলাকার নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম। স্থানীয় খবর, প্রশাসনিক আপডেট, শিল্পাঞ্চলের তথ্য, শিক্ষা, সংস্কৃতি ও জরুরি ঘোষণা – সবকিছু এক জায়গায়। দুর্গাপুরের প্রতিটি গুরুত্বপূর্ণ খবর এখন আপনার হাতের মুঠোয়। বিজ্ঞাপন সংক্রান্ত যেকোনো তথ্য ও প্রচারের জন্য যোগাযোগ করুন: 9832712824

  • Home
  • Uncategorized
  • নতুন সরকারের প্রতিজ্ঞাপূরণ। আজ থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে সফর!
Image

নতুন সরকারের প্রতিজ্ঞাপূরণ। আজ থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে সফর!

দুর্গাপুর: রাজ্য সরকারের উদ্যোগে ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হলো। সোমবার সকাল থেকেই রাজ্যজুড়ে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। এর ফলে সরকারি বাসে ভ্রমণের ক্ষেত্রে আর কোনো ভাড়া দিতে হচ্ছে না মহিলা যাত্রীদের।পরিবহন দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, সরকার অনুমোদিত যে কোনো বৈধ পরিচয়পত্র দেখালেই মহিলা যাত্রীরা বিনামূল্যে টিকিট পাচ্ছেন। বাসের কন্ডাক্টররা পরিচয়পত্র যাচাই করে ‘জিরো ভ্যালু টিকিট’ প্রদান করছেন। নতুন এই পরিষেবা চালু হওয়ায় খুশি মহিলা যাত্রীরা। তাঁদের মতে, প্রতিদিন কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা অন্যান্য প্রয়োজনে যাতায়াতের ক্ষেত্রে এই উদ্যোগ আর্থিকভাবে বড় সহায়তা করবে।
বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, রাজ্য সরকারের এই উদ্যোগ মহিলাদের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী করবে। পরিষেবাটি যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সে বিষয়ে প্রশাসন ও পরিবহন কর্মীদের নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার থেকেই দুর্গাপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই পরিষেবার সুফল পেতে শুরু করেছেন মহিলারা।

Releated Posts

দুর্গাপুর পূর্বে ‘জনতার দরবার’-এ মানুষের অভিযোগ শুনলেন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর: দুর্গাপুর পূর্বে ‘জনতার দরবার’-এ মানুষের অভিযোগ শুনলেন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়দুর্গাপুর: দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার ‘জনতার…

ByByProtim Samanta Jun 3, 2026

দুর্গাপুর মহকুমা শাসক (এসডিও) দপ্তরের পাশেই পার্ক সংলগ্ন একটি মদের দোকানে দুঃসাহসিক চুরি! প্রকাশ সিসিটিভি ফুটেজ।

দুর্গাপুর মহকুমা শাসক (এসডিও) দপ্তরের পাশেই পার্ক সংলগ্ন একটি মদের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। অভিযোগ,…

ByByProtim Samanta Jun 2, 2026

পুলিশের প্রভাব খাটিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার।

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: লাগাতার মহিলাকে ধর্ষণের অভিযোগের গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার। পুলিশের প্রভাব খাটিয়ে ঘটনা জানাজানি করলে ভিডিও ভাইরাল…

ByByProtim Samanta Jun 1, 2026

বীরভূমের জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ অনুব্রত মণ্ডলের, তৃণমূলে যোগ দিলেন ১০০ সিপিএম কর্মী।

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে রাজনৈতিক প্রচার। সেই আবহেই বৃহস্পতিবার বীরভূমের মুরারই…

ByByProtim Samanta Mar 6, 2026
1 Comments Text
  • idsultan122 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    Very professional service and the bonuses are actually generous. Feeling like a sultan indeed over at idsultan122.
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Scroll to Top