দুর্গাপুর ও আশেপাশের এলাকার নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম। স্থানীয় খবর, প্রশাসনিক আপডেট, শিল্পাঞ্চলের তথ্য, শিক্ষা, সংস্কৃতি ও জরুরি ঘোষণা – সবকিছু এক জায়গায়। দুর্গাপুরের প্রতিটি গুরুত্বপূর্ণ খবর এখন আপনার হাতের মুঠোয়। বিজ্ঞাপন সংক্রান্ত যেকোনো তথ্য ও প্রচারের জন্য যোগাযোগ করুন: 9832712824

  • Home
  • Uncategorized
  • দুর্গাপুরের শ্যামপুরে রাস্তা সম্প্রসারণের শিলান্যাস। উপস্থিত মন্ত্রী প্রদীপ মজুমদার, এ.ডি.ডি.এ চেয়ারম্যান কবি দত্ত সহ আরো অনেক বিশিষ্টজনেরা।
Image

দুর্গাপুরের শ্যামপুরে রাস্তা সম্প্রসারণের শিলান্যাস। উপস্থিত মন্ত্রী প্রদীপ মজুমদার, এ.ডি.ডি.এ চেয়ারম্যান কবি দত্ত সহ আরো অনেক বিশিষ্টজনেরা।

নিউজ ডেস্ক: ৬ মার্চ:

রাজ্য সরকারের উদ্যোগে এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ (ADDA)-এর পক্ষ থেকে দুর্গাপুরে একটি গুরুত্বপূর্ণ রাস্তা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করা হল। শুক্রবার শ্যামপুর মোড় থেকে শ্যামপুর বাজার হয়ে রাজীব গান্ধী মূর্তি পর্যন্ত বিদ্যমান ইন্টারমিডিয়েট ক্যারেজওয়ে নির্মাণ ও আপগ্রেডেশন সহ বিভক্ত ক্যারেজওয়ে তৈরির কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এই প্রকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার রাস্তা সম্প্রসারণ ও প্রশস্তিকরণের কাজ করা হবে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দাদের দাবি ছিল রাস্তার উন্নয়নের। এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার যান চলাচল আরও স্বচ্ছন্দ হবে বলে মনে করা হচ্ছে।
শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার, ADDA-র চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়াল, প্রাক্তন পুরপিতা সিপুল সাহা এবং স্থানীয় প্রাক্তন পুরমাতা প্রিয়াঙ্কা পাঞ্জা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সূত্রের খবর, এই রাস্তা নির্মাণ ও উন্নয়নের জন্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা ব্যয় হবে। প্রকল্পটি সম্পূর্ণ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

Releated Posts

বীরভূমের জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ অনুব্রত মণ্ডলের, তৃণমূলে যোগ দিলেন ১০০ সিপিএম কর্মী।

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে রাজনৈতিক প্রচার। সেই আবহেই বৃহস্পতিবার বীরভূমের মুরারই…

ByByProtim Samanta Mar 6, 2026

দুর্গাপুরে অত্যাধুনিক সুইমিং পুলের উদ্বোধন, ক্রীড়া পরিকাঠামোয় বড় সংযোজন।

নিউজ ডেস্ক: আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ (এডিডিএ)-র উদ্যোগে নির্মিত অত্যাধুনিক সুইমিং পুলের উদ্বোধন করা হল ভগৎ সিং স্টেডিয়াম-এ।শুক্রবার…

ByByProtim Samanta Mar 6, 2026

দুর্গাপুর মহকুমা হাসপাতালে ‘মা ক্যান্টিন’-এর নবনির্মিত আচ্ছাদনের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর-এর দুর্গাপুর মহকুমা হাসপাতাল-এ ‘মা ক্যান্টিন’-এর নবনির্মিত আচ্ছাদনের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হল।…

ByByProtim Samanta Mar 6, 2026

দুর্গাপুরে ভোটার সচেতনতায় সিপিআই(এম)-এর হ্যান্ডবিল প্রকাশ

নিউজ ডেস্ক: আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন করতে উদ্যোগ নিল Communist Party of India…

ByByProtim Samanta Mar 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top