দুর্গাপুর ও আশেপাশের এলাকার নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম। স্থানীয় খবর, প্রশাসনিক আপডেট, শিল্পাঞ্চলের তথ্য, শিক্ষা, সংস্কৃতি ও জরুরি ঘোষণা – সবকিছু এক জায়গায়। দুর্গাপুরের প্রতিটি গুরুত্বপূর্ণ খবর এখন আপনার হাতের মুঠোয়। বিজ্ঞাপন সংক্রান্ত যেকোনো তথ্য ও প্রচারের জন্য যোগাযোগ করুন: 9832712824

  • Home
  • Uncategorized
  • বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ কে ঘিরে তুমুল উত্তেজনা দুর্গাপুরে।
Image

বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ কে ঘিরে তুমুল উত্তেজনা দুর্গাপুরে।

৬ মার্চ: নিউজ ডেস্ক:

গতকাল দুর্গাপুরে বিজেপির পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। রাজ্যজুড়ে বিজেপির ঘোষিত ‘পরিবর্তন যাত্রা’র কর্মসূচির অংশ হিসেবে দুর্গাপুরের ইন্দো-আমেরিকান মোড়ে প্রধানমন্ত্রী Narendra Modi-র পোস্টার লাগিয়েছিলেন বিজেপি কর্মী-সমর্থকেরা। অভিযোগ, গভীর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই পোস্টার ছিঁড়ে দেয়।
বিজেপি কর্মী-সমর্থকদের দাবি, ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও পুলিশ এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেয়নি। এর প্রতিবাদে বুধবার ইন্দো-আমেরিকান মোড়ে পথ অবরোধে সামিল হন বিজেপি কর্মীরা। বেশ কিছুক্ষণ ধরে অবরোধ চলায় এলাকায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয় এবং সাধারণ মানুষ সমস্যায় পড়েন।
ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতা Chandrashekhar Bandyopadhyay। তিনি বলেন, “এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব।”
অন্যদিকে পুলিশ সূত্রে জানা গেছে, পুরো ঘটনার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা, নিউজ প্রাইম বাংলা।

ইন্দোআমেরিকান মোড়, দুর্গাপুর

Releated Posts

দুর্গাপুর পূর্বে ‘জনতার দরবার’-এ মানুষের অভিযোগ শুনলেন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর: দুর্গাপুর পূর্বে ‘জনতার দরবার’-এ মানুষের অভিযোগ শুনলেন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়দুর্গাপুর: দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার ‘জনতার…

ByByProtim Samanta Jun 3, 2026

নতুন সরকারের প্রতিজ্ঞাপূরণ। আজ থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে সফর!

দুর্গাপুর: রাজ্য সরকারের উদ্যোগে ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হলো। সোমবার…

ByByProtim Samanta Jun 2, 2026

দুর্গাপুর মহকুমা শাসক (এসডিও) দপ্তরের পাশেই পার্ক সংলগ্ন একটি মদের দোকানে দুঃসাহসিক চুরি! প্রকাশ সিসিটিভি ফুটেজ।

দুর্গাপুর মহকুমা শাসক (এসডিও) দপ্তরের পাশেই পার্ক সংলগ্ন একটি মদের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। অভিযোগ,…

ByByProtim Samanta Jun 2, 2026

পুলিশের প্রভাব খাটিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার।

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: লাগাতার মহিলাকে ধর্ষণের অভিযোগের গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার। পুলিশের প্রভাব খাটিয়ে ঘটনা জানাজানি করলে ভিডিও ভাইরাল…

ByByProtim Samanta Jun 1, 2026
1 Comments Text
  • 115betplataforma says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    I’m really liking the layout of this platform. Everything is easy to find and the transactions are processed quickly. Shout out to 115betplataforma for the great service.
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Scroll to Top