দুর্গাপুর ও আশেপাশের এলাকার নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম। স্থানীয় খবর, প্রশাসনিক আপডেট, শিল্পাঞ্চলের তথ্য, শিক্ষা, সংস্কৃতি ও জরুরি ঘোষণা – সবকিছু এক জায়গায়। দুর্গাপুরের প্রতিটি গুরুত্বপূর্ণ খবর এখন আপনার হাতের মুঠোয়। বিজ্ঞাপন সংক্রান্ত যেকোনো তথ্য ও প্রচারের জন্য যোগাযোগ করুন: ৯৭৩৪৪ ১৬৭০৮

  • Home
  • Uncategorized
  • দুর্গাপুরে শেষযাত্রার পরিকাঠামোয় বড়সড় উন্নয়ন, বীরভানপুর মহাশ্মশানের আধুনিকীকরণের উদ্বোধন
Image

দুর্গাপুরে শেষযাত্রার পরিকাঠামোয় বড়সড় উন্নয়ন, বীরভানপুর মহাশ্মশানের আধুনিকীকরণের উদ্বোধন

দুর্গাপুর:
দুর্গাপুরে শেষযাত্রার পরিকাঠামোকে আরও মানবিক ও সুবিধাজনক করে তুলতে বড়সড় উদ্যোগ নিল দুর্গাপুর নগর নিগম। দীর্ঘদিনের দাবি পূরণ করে বীরভানপুর মহাশ্মশানের আধুনিকীকরণের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হলো বুধবার।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জী, কমিশনার আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব-সহ একাধিক জনপ্রতিনিধি ও আধিকারিকরা।
এদিন বীরভানপুর মহাশ্মশানে এসে শেষকৃত্যে অংশ নিতে আসা শ্মশানযাত্রীদের সুবিধার বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখেন চেয়ারপার্সন ও অন্যান্য পদাধিকারীরা। আধুনিকীকরণের আওতায় শীততাপ নিয়ন্ত্রিত প্রতীক্ষালয়, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, বড় ছাউনি নির্মাণ এবং সামগ্রিক পরিচ্ছন্নতা ও পরিকাঠামোর উল্লেখযোগ্য উন্নয়ন করা হয়েছে।
নগর নিগম সূত্রে জানা গেছে, শোকাহত পরিবার ও শেষযাত্রায় অংশ নেওয়া সাধারণ মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। আধুনিক পরিকাঠামোর ফলে শ্মশানে আসা মানুষের সুবিধা যেমন বাড়বে, তেমনই পরিবেশগত দিক থেকেও এই ব্যবস্থা আরও সুসংগঠিত হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বীরভানপুর মহাশ্মশানের পরিকাঠামো উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন এলাকার বাসিন্দারা। এদিনের উদ্বোধনের মাধ্যমে সেই দাবির বাস্তব রূপায়ণ হলো বলে মনে করছেন স্থানীয়রা।

বীরভানপুর মহাশ্মশান, দুর্গাপুর

Releated Posts

বোলপুরের শিয়ানে তাজা বোমা উদ্ধার, ভোটের আগে গ্রামে আতঙ্ক!

বীরভূম জেলার বোলপুরে তাজা বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচনের প্রাক্কালে গ্রামাঞ্চলে আতঙ্কের পরিবেশ তৈরি…

ByByProtim Samanta Feb 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top