দুর্গাপুর ও আশেপাশের এলাকার নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম। স্থানীয় খবর, প্রশাসনিক আপডেট, শিল্পাঞ্চলের তথ্য, শিক্ষা, সংস্কৃতি ও জরুরি ঘোষণা – সবকিছু এক জায়গায়। দুর্গাপুরের প্রতিটি গুরুত্বপূর্ণ খবর এখন আপনার হাতের মুঠোয়। বিজ্ঞাপন সংক্রান্ত যেকোনো তথ্য ও প্রচারের জন্য যোগাযোগ করুন: 9832712824

  • Home
  • Durgapur
  • খুন নাকি আত্মহত্যা? দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় দানা বাঁধছে রহস্য!
Image

খুন নাকি আত্মহত্যা? দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় দানা বাঁধছে রহস্য!

দুর্গাপুরের IQ City Medical College Hospital–এ ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় এই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ম্যাজিস্ট্রেট অঞ্জনা রায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ছাত্রের বাবা ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘটনাস্থলে তদন্ত চালানো হচ্ছে। একই সঙ্গে প্রাথমিক তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে মর্গ থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে Asansol Sub-Divisional Hospital–এ।
তবে গোটা ঘটনা নিয়ে এখনো পর্যন্ত ম্যাজিস্ট্রেট অঞ্জনা রায় সাংবাদিকদের সামনে কোনো মন্তব্য করতে চাননি। ‘কনফিডেনশিয়াল রিপোর্ট’ উল্লেখ করে তিনি প্রশ্ন এড়িয়ে যান।
এদিকে পুলিশ সূত্রে আরও জানা গেছে, মৃতদেহের পাশ থেকে একটি দড়ি উদ্ধার হয়েছে। এই দড়ি আত্মহত্যার সঙ্গে যুক্ত নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
সবচেয়ে বড় প্রশ্ন উঠছে—
এটি কি আত্মহত্যা, নাকি এর নেপথ্যে রয়েছে খুনের কোনো চক্রান্ত?
পুলিশ ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তদন্তে কি খুলবে রহস্যের জট, নাকি সামনে আসবে আরও চাঞ্চল্যকর তথ্য— সেদিকেই তাকিয়ে গোটা এলাকা।

মৃত লাবণ্য প্রতাপ এর দেহ নিয়ে যাওয়া হচ্ছে আসানসোল মহকুমা হাসপাতালে

Releated Posts

ADDA এর তত্বাবধানে দুর্গাপুরের উন্নয়ন প্রকল্পের একাধিক শিলান্যাস। আড্ডা চেয়ারম্যানের ভুয়সী প্রশংসায় মন্ত্রী প্রদীপ মজুমদার।

দুর্গাপুরে পরিকাঠামো উন্নয়নের পথে আরও এক ধাপ এগোল ADDA। বুধবার দুর্গাপুরের বিধাননগর এলাকায় আসানসোল–দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির তত্ত্বাবধানে একাধিক…

ByByProtim Samanta Feb 19, 2026

দুর্গাপুরে শেষযাত্রার পরিকাঠামোয় বড়সড় উন্নয়ন, বীরভানপুর মহাশ্মশানের আধুনিকীকরণের উদ্বোধন

দুর্গাপুর:দুর্গাপুরে শেষযাত্রার পরিকাঠামোকে আরও মানবিক ও সুবিধাজনক করে তুলতে বড়সড় উদ্যোগ নিল দুর্গাপুর নগর নিগম। দীর্ঘদিনের দাবি পূরণ…

ByByProtim Samanta Feb 16, 2026

দুর্গাপুরে চাঞ্চল্য! IQ City Medical College Hospital-এর ছাত্র হোস্টেলে রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

আবারও খবরের শিরোনামে দুর্গাপুরের IQ City Medical College Hospital।ছাত্র হোস্টেল থেকে উদ্ধার প্রথম বর্ষের এক ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত…

ByByProtim Samanta Feb 15, 2026

প্রশাসনের নাকের ডগায় অবৈধ পার্কিং ব্যবসা! চাঞ্চল্য দুর্গাপুরের সিটি সেন্টারে।

ADDA ও ট্রাফিকের কড়াকড়ির মাঝেই রমরমিয়ে বেআইনি পার্কিং!প্রশাসনের নাকের ডগায় কীভাবে চলছে অবৈধ টাকা তোলার খেলা?দুর্গাপুরের ব্যস্ততম সিটি…

ByByProtim Samanta Feb 12, 2026
1 Comments Text
  • xbetapk says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    Downloaded the xbetapk.net app the other day. Super easy to use for placing bets on the go. Definitely worth a try if you’re into that: xbetapk
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Scroll to Top