দুর্গাপুর ও আশেপাশের এলাকার নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম। স্থানীয় খবর, প্রশাসনিক আপডেট, শিল্পাঞ্চলের তথ্য, শিক্ষা, সংস্কৃতি ও জরুরি ঘোষণা – সবকিছু এক জায়গায়। দুর্গাপুরের প্রতিটি গুরুত্বপূর্ণ খবর এখন আপনার হাতের মুঠোয়। বিজ্ঞাপন সংক্রান্ত যেকোনো তথ্য ও প্রচারের জন্য যোগাযোগ করুন: 9832712824

  • Home
  • West Bengal
  • বোলপুরের শিয়ানে তাজা বোমা উদ্ধার, ভোটের আগে গ্রামে আতঙ্ক!
Image

বোলপুরের শিয়ানে তাজা বোমা উদ্ধার, ভোটের আগে গ্রামে আতঙ্ক!

বীরভূম জেলার বোলপুরে তাজা বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচনের প্রাক্কালে গ্রামাঞ্চলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বোলপুর ও নানুর থানার মধ্যবর্তী এলাকা শিয়ান ক্যানাল পাড় থেকে একটি ড্রাম ও একটি ব্যাগ ভর্তি একাধিক তাজা বোমা উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের দাবি, রাতের অন্ধকারে কে বা কারা ক্যানাল পাড়ে ড্রাম ও ব্যাগের মধ্যে বোমাগুলি রেখে যায়।
গতকাল বোমাগুলি সাধারণ মানুষের নজরে পড়ে। তবে বোম স্কোয়াড না থাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ এলাকাটি ঘিরে রেখে পাহারা দেয়। আজ সকালে জেলা সদর শহর সিউড়ি থেকে বোম স্কোয়াডের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। বোম স্কোয়াডের বিশেষজ্ঞ দল সেখানেই ড্রাম ও ব্যাগ ভর্তি বোমাগুলি নিরাপদে নিষ্ক্রিয় করে।
এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। ভোটের মুখে এমন ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

নিজস্ব সংবাদদাতা: শুভময় পাত্র।

বীরভূম।

Releated Posts

তরুণী নার্সের রহস্য মৃত্যু। চাঞ্চল্য কাঁকসার গোপালপুরে

গত বুধবার কাঁকসার গোপালপুরে তরুণী নার্সের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য।মৃত নার্সের নাম মন্দিরা পাল, বয়স ২৪।বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা…

ByByProtim Samanta Feb 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top