দুর্গাপুর ও আশেপাশের এলাকার নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম। স্থানীয় খবর, প্রশাসনিক আপডেট, শিল্পাঞ্চলের তথ্য, শিক্ষা, সংস্কৃতি ও জরুরি ঘোষণা – সবকিছু এক জায়গায়। দুর্গাপুরের প্রতিটি গুরুত্বপূর্ণ খবর এখন আপনার হাতের মুঠোয়। বিজ্ঞাপন সংক্রান্ত যেকোনো তথ্য ও প্রচারের জন্য যোগাযোগ করুন: 9832712824

  • Home
  • Uncategorized
  • দুর্গাপুরে অত্যাধুনিক সুইমিং পুলের উদ্বোধন, ক্রীড়া পরিকাঠামোয় বড় সংযোজন।
Image

দুর্গাপুরে অত্যাধুনিক সুইমিং পুলের উদ্বোধন, ক্রীড়া পরিকাঠামোয় বড় সংযোজন।

নিউজ ডেস্ক: আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ (এডিডিএ)-র উদ্যোগে নির্মিত অত্যাধুনিক সুইমিং পুলের উদ্বোধন করা হল ভগৎ সিং স্টেডিয়াম-এ।
শুক্রবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে সুইমিং পুলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার এবং বর্ধমান–দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তিবর্ধন ঝা আজাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন-এর বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরসের চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জি, পশ্চিম বর্ধমানের জেলা শাসক পোন্নাম্বালাম এস, এডিডিএ-র সিইও অদিতি চৌধুরী এবং দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম সহ একাধিক প্রশাসনিক আধিকারিক।
নতুন এই আধুনিক সুইমিং পুল চালু হওয়ার ফলে দুর্গাপুরে সাঁতার প্রশিক্ষণ, বিভিন্ন প্রতিযোগিতা এবং ক্রীড়া চর্চার সুযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। শহরের ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মত প্রকাশ করেছেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

ভকতসিং স্টেডিয়ামে অত্যাধুনিক সুইমিং পুলের উদ্বোধন

Releated Posts

বীরভূমের জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ অনুব্রত মণ্ডলের, তৃণমূলে যোগ দিলেন ১০০ সিপিএম কর্মী।

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে রাজনৈতিক প্রচার। সেই আবহেই বৃহস্পতিবার বীরভূমের মুরারই…

ByByProtim Samanta Mar 6, 2026

দুর্গাপুর মহকুমা হাসপাতালে ‘মা ক্যান্টিন’-এর নবনির্মিত আচ্ছাদনের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর-এর দুর্গাপুর মহকুমা হাসপাতাল-এ ‘মা ক্যান্টিন’-এর নবনির্মিত আচ্ছাদনের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হল।…

ByByProtim Samanta Mar 6, 2026

দুর্গাপুরের শ্যামপুরে রাস্তা সম্প্রসারণের শিলান্যাস। উপস্থিত মন্ত্রী প্রদীপ মজুমদার, এ.ডি.ডি.এ চেয়ারম্যান কবি দত্ত সহ আরো অনেক বিশিষ্টজনেরা।

নিউজ ডেস্ক: ৬ মার্চ: রাজ্য সরকারের উদ্যোগে এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ (ADDA)-এর পক্ষ থেকে দুর্গাপুরে একটি গুরুত্বপূর্ণ…

ByByProtim Samanta Mar 6, 2026

দুর্গাপুরে ভোটার সচেতনতায় সিপিআই(এম)-এর হ্যান্ডবিল প্রকাশ

নিউজ ডেস্ক: আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন করতে উদ্যোগ নিল Communist Party of India…

ByByProtim Samanta Mar 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top