দুর্গাপুর ও আশেপাশের এলাকার নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম। স্থানীয় খবর, প্রশাসনিক আপডেট, শিল্পাঞ্চলের তথ্য, শিক্ষা, সংস্কৃতি ও জরুরি ঘোষণা – সবকিছু এক জায়গায়। দুর্গাপুরের প্রতিটি গুরুত্বপূর্ণ খবর এখন আপনার হাতের মুঠোয়। বিজ্ঞাপন সংক্রান্ত যেকোনো তথ্য ও প্রচারের জন্য যোগাযোগ করুন: 9832712824

  • Home
  • Politics
  • দুর্গাপুরের নগর নিগমের চেয়ারপার্সন কে একাধিকবার ফোনে হুমকি!
Image

দুর্গাপুরের নগর নিগমের চেয়ারপার্সন কে একাধিকবার ফোনে হুমকি!

অনিন্দিতা মুখার্জী (ফাইল চিত্র)

দুর্গাপুরে ফের চাঞ্চল্যকর হুমকি-কাণ্ড। দুর্গাপুর নগর নিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন তথা প্রাক্তন মেয়র অনিন্দিতা মুখার্জী-কে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, দিল্লি পুলিশ ও লালবাজার পুলিশের নাম ব্যবহার করে একাধিকবার ফোন করে ভয় দেখানো হয়েছে তাঁকে। ফোনে কাশ্মীরের সঙ্গে জঙ্গিযোগের মতো গুরুতর অভিযোগ তুলে দিল্লি পুলিশের সঙ্গে দেখা করার নির্দেশ দেওয়া হয় বলেও দাবি করেছেন অনিন্দিতা মুখার্জী। এই ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে প্রশাসনিক মহলে।
শুধু তাই নয়, একই ধরনের ফোন পেয়ে আতঙ্কিত হওয়ার কথা জানিয়েছেন আসানসোল–দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান কবি দত্ত। তাঁর কাছেও নিজেদের পুলিশ পরিচয় দিয়ে হুমকি দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে সূত্রের খবর।
এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। কে বা কারা প্রশাসনের শীর্ষ স্তরের প্রতিনিধিদের লক্ষ্য করে এই ধরনের ভয় দেখানোর চেষ্টা করছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। সামনেই রাজ্য বিধানসভা ভোট। তার আগে এই ধরনের সাইবার হুমকি কি নিছকই দুষ্কৃতীদের কাজ, নাকি এর পেছনে রয়েছে কোনও রাজনৈতিক উদ্দেশ্য—তা নিয়েই বাড়ছে সন্দেহ।
ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক ও রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তদন্ত শুরু হলে তবেই পুরো ঘটনার নেপথ্যের সত্য সামনে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

নিজস্ব সংবাদদাতা , দুর্গাপুর DURGAPUR

Releated Posts

একাধিকবার ধর্ষণে অভিযুক্ত জেল ফেরত বিজেপি নেতার হাসপাতাল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত শমীক ভট্টাচার্য, সৌমিত্র খাঁ। শুরু রাজনৈতিক তরজা!

ভোটের মুখে দুর্গাপুরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াল। কাঁকসা এলাকার মুচিপাড়ার এক বিতর্কিত মার্বেল ব্যবসায়ীকে কেন্দ্র করে শুরু…

ByByProtim Samanta Feb 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top